০২ নভেম্বর, ২০২৬: “১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭”। বৈশ্বিক বাজারে নিরাপদ পোল্ট্রি উৎপাদনে বাংলাদেশের প্রস্তুতি শুরু
বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান চাহিদা, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনকে সামনে রেখে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আয়োজন “১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭ - এর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। যৌথভাবে এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছে ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।
বাংলাদেশের পোল্ট্রি খাতের এই মহাযজ্ঞ আগামী বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে:
• আন্তর্জাতিক কারিগরি সেমিনার: ১৬-১৭ মার্চ, ২০২৭, লো মেরিডিয়ান হোটেল, ঢাকা।
• আন্তর্জাতিক পোল্ট্রি শো: ১৮-২০ মার্চ, ২০২৭, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), পূর্বাচল, ঢাকা।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে আধুনিক ব্যবসা ও প্রযুক্তির পাশাপাশি দর্শনার্থীও অংশ নেওয়া অতিথিদের জন্য থাকছে নানা বর্ণিল আয়োজন যেমন:
• দেশি-বিদেশি শীর্ষস্থানীয় বিভিন্ন পোল্ট্রি, ফিড ও অ্যানিমেল হেলথ কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তির প্যাভিলিয়নও স্টল।
• আমিষের পুষ্টিগুণও রান্নার বৈচিত্র্যকরণ ও প্রচারের জন্য রান্নার প্রতিযোগিতা।
• গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় মনোজ্ঞ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিউজিক্যাল প্রোগ্রাম।
• বর্ণাঢ্য উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান।
• এছাড়া রয়েছে নীতি নির্ধারক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের টেকনিক্যাল সেশন এবং বিটুবি (B2B) নেটওয়ার্কিংয়ের সুযোগ।
মূল প্রতিপাদ্য: Safe Poultry for Global Markets
খাদ্য উৎপাদন ব্যবস্থায় বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- Safe Poultry for Global Markets (নিরাপদ পোল্ট্রি, বৈশ্বিক বাজার)। এই দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত বিজ্ঞানী, গবেষক, পোল্ট্রি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও প্রযুক্তি সরবরাহকারীরা অংশ নেবেন। তারা বায়োসিকিউরিটি, রোগ প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং টেকসই মূল্য শিকল (Value Chain) উন্নয়নের ওপর ব্যবহারিক আলোচনা ও যুগোপযোগী সমাধান উপস্থাপন করবেন।
দেশের অর্থনীতিতে পোল্ট্রি খাতের অবদান : গত তিন দশকে বাংলাদেশের পোল্ট্রি খাত দেশের অন্যতম গতিশীল ও সম্ভাবনাময় কৃষি শিল্পে রূপ নিয়েছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় পুষ্টির চাহিদা পূরণে এই খাত রাখছে অনন্য অবদান। আসন্ন এই আন্তর্জাতিক প্রদর্শনী দেশের পোল্ট্রি পণ্যের রপ্তানি সম্ভাবনাকে বহুগুণ প্রসারিত করতে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আয়োজকদের পক্ষ থেকে দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পোল্ট্রি উৎপাদনকারী, ফিড প্রস্তুতকারক, ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ইক্যুইপমেন্ট সাপ্লায়ার এবং গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিদের এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মানসম্মত গবেষণা প্রবন্ধ জমা দেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছিল। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া পেয়েছি এবং প্রচুর গবেষণা প্রবন্ধ হাতে পেয়েছি, যা আমাদের এই শো ও সেমিনারের কলেবরও মানকে বহুলাংশে সমৃদ্ধ করবে।
পূর্ববর্তী বছরগুলোর তুলনায় আসন্ন ‘আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার ২০২৭ আরও অধিকতর বৈচিত্র্যময় ও ব্যতিক্রমীভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের পোল্ট্রি খাতের সার্বিক উন্নয়ন, বৈশ্বিক সংযোগ বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এবারের আয়োজনে থাকছে বিশেষ চমক ও নান্দনিক রূপায়ণ।
প্রধান অতিথি ও বৈশ্বিক নেতৃবৃন্দের উপস্থিতি: আসন্ন এই শো ও সেমিনারে গ্লোবাল ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (WPSA)-এর প্রেসিডেন্ট Dr. Bruce Rathgeber -এর সদয় উপস্থিতি আমাদের আন্তর্জাতিক পরিমন্ডলে আরও বেশি উৎসাহিত করবে বলে আমরা আশা করছি। পাশাপাশি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করবেন বলে আমরা গভীর আশাবাদ ব্যক্ত করছি।
সেমিনারে বৈচিত্র্য ও বিষয় ভিত্তিক আয়োজন: এবারের সেমিনার ও মেলায় আনা হয়েছে নান্দনিক বৈচিত্র্য। সেমিনারগুলো শুধু গতানুগতিক ধারায় সীমাবদ্ধ না রেখে, দুইদিনব্যাপী ভিন্ন ভিন্ন ও সময়োপযোগী থিমের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। এর ফলে অংশগ্রহণকারী গবেষক, উদ্যোক্তা ও খামারিরা খাতভিত্তিক গভীর জ্ঞান ও দিক নির্দেশনা লাভ করবেন।
থিম ভিত্তিক প্রদর্শনী ও স্টল বিন্যাস: মেলার স্টল ও প্রদর্শনী এলাকাতে ও আনা হয়েছে বিশেষ অভিনবত্ব। দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার জন্য পুরো ফেয়ার প্রাঙ্গণকে নির্দিষ্ট থিম ভিত্তিক কয়েকটি জোনে ভাগ করা হয়েছে।
যেমন :
* Export Zone
* Sustainability Zone
* Safe Food Zone ইত্যাদি।
এই সুনির্দিষ্ট বিভাগগুলোর মাধ্যমে পোল্ট্রি খাতে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন এবং রপ্তানি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আন্তর্জাতিকমানের এই আয়োজন বাংলাদেশের পোল্ট্রি খাতকে বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন WPSA-BB -এর প্রেসিডেন্ট জনাব শামসুল আরেফিন খালেদ, জেনারেল সেক্রেটারি জনাব মোহাম্মদ ফয়জুর রহমান, ১৪তম আনর্ন্তাতিক পোল্ট্রি শো অ্যান্ড সেমিনার-২০২৭ এর মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির আহবায়ক ড. শামীম আহমেদ এবং সচিব মোঃ জাকারিয়া ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভেন্যু ম্যানেজমেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ তৌহিদ হোসেন, বিপিআইসিসি-এর মিডিয়া কোঅর্ডিনেটর সাবরিনা নওরিন লিমু এবং মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
তথ্য ও রেজিস্ট্রেশন: রেজিস্ট্রেশন, প্রদর্শনীতে স্টল বুকিং এবং সেমিনার সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://wpsa-bb.com /অথবা বিজ্ঞপ্তির কিউআরকোড স্ক্যান করুন।


