খুলনায় নিরাপদ ও আদর্শ ব্রয়লার খামার গড়তে পুষ্টি, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদনের ওপর কর্মশালা
খুলনায় নিরাপদ ও আদর্শ ব্রয়লার খামার গড়তে পুষ্টি, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদনের ওপর কর্মশালা
খুলনা, ১৯ সেপ্টেম্বর ২০২৬:
নিরাপদ, টেকসই ও আধুনিক ব্রয়লার উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে “খুলনা বিভাগীয় কর্মশালা”। ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন—বাংলাদেশ শাখা (WPSA-BB) আয়োজিত এ কর্মশালায় ব্রয়লার খামারে সঠিক পুষ্টি ও ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, অ্যান্টিবায়োটিকমুক্ত মাংস উৎপাদন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) খুলনার সোনাডাঙ্গায় হোটেল গ্র্যান্ড খুলনা-এ দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পোল্ট্রি খাতের উদ্যোক্তা, খামারি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।



