“১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭”। বৈশ্বিক বাজারে নিরাপদ পোল্ট্রি উৎপাদনে বাংলাদেশের প্রস্তুতি শুরু
০২ নভেম্বর, ২০২৬: “১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭”। বৈশ্বিক বাজারে নিরাপদ পোল্ট্রি উৎপাদনে বাংলাদেশের প্রস্তুতি শুরু
বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান চাহিদা, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনকে সামনে রেখে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আয়োজন “১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭ - এর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। যৌথভাবে এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছে ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।
বাংলাদেশের পোল্ট্রি খাতের এই মহাযজ্ঞ আগামী বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে:
• আন্তর্জাতিক কারিগরি সেমিনার: ১৬-১৭ মার্চ, ২০২৭, লো মেরিডিয়ান হোটেল, ঢাকা।
• আন্তর্জাতিক পোল্ট্রি শো: ১৮-২০ মার্চ, ২০২৭, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), পূর্বাচল, ঢাকা।


