স্বারক নংঃ WPSA-BB Membership Digitization/2026-01
তারিখ ঃ ২৪ জুন, ২০২৬
প্রতিঃ WPSA-BB-এর সকল সম্মানিত সদস্য এবং WPSA-BB-এর সদস্যপদ গ্রহণে আগ্রহী সম্মানিত ব্যক্তিবর্গ
বিষয়ঃ WPSA-BB সদস্যপদ ব্যবস্থাপনা পদ্ধতি ডিজিটাইজেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি
প্রিয় মহোদয়/মহোদয়া,
ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB)-এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আপনি নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন যে, আমাদের দীর্ঘ প্রতিক্ষিত WPSA Bangladesh Branch Membership Management System সম্পূর্ণরুপে Digitized করা হয়েছে। এর ফলে সদস্যপদ ব্যবস্থাপনা-কার্যক্রম আরও সহজ, আধুনিক, স্বচ্ছ এবং সময়োপযোগী হয়েছে।
এ প্রেক্ষিতে, এখন থেকে সনাতনী (Manual) পদ্ধতির পরিবর্তে WPSA-BB-এর সকল সম্মানিত সদস্য WPSA-BB Website (www.wpsa-bb.com) এর Home Page-এ অবস্থিত Registration Portal (Membership) এ প্রবেশ করে সংযুক্ত Flow Chart অনুসরণ করে ডিজিটাল পদ্ধতিতে নিম্নোক্ত সেবাসমূহ গ্রহণ করতে পারবেনঃ
* নতুন সদস্যপদ গ্রহণ (New Membership Registration)
* সদস্যপদ নবায়ন (Membership Renewal)
* ব্যক্তিগত তথ্য হালনাগাদ (Profile Update)
* সদস্য তথ্য যাচাই ও সংরক্ষণ
* সদস্যপদ সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় সেবা
এছাড়াও, WPSA-BB)-এর সদস্যপদ গ্রহণে আগ্রহী সম্মানিত ব্যক্তিবর্গ একই পদ্ধতি অনুসরণ করে অনলাইনে
সদস্যপদের জন্য রেজিষ্ট্রেশন/আবেদন করতে পারবেন।
ডিজিটাল সদস্যপদ ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কিত যে কোনো তথ্য, পরামর্শ বা সহযোগিতার জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলোঃ
WPSA-BB Hotline:
* 01712-578527
* 01711-371019
আমরা আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই ডিজিটাল উদ্যোগকে সফল ও কার্যকর করে তুলতে প্রত্যাশী।
উল্লেখ্য যে, WPSA-BB-এর সদস্যগণ তাঁদের সদস্য তথ্যে ব্যবহৃত স্ব স্ব ই-মেইল আইডি ব্যবহার করে লগ ইন এবং পাসওয়ার্ড হিসেবে লোকাল আইডি ব্যবহার করবেন। সম্মাণিত সদস্য ইচ্ছা করলে প্রথম ব্যবহৃত পাসওয়ার্ডটি পরবর্তীতে পরিবর্তনও করতে পারবেন।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ ফয়েজুর রহমান
সাধারণ সম্পাদক
ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB)
সংযুক্ত ঃ Flow Chart-WPSA Bangladesh Branch Membership Management System
