ঢাকা, ৪ জুলাই ২০২৬: এনাম হ্যাচারী এন্ড ফিডস্ লি. এর মাসিক সেলস মিটিং রাজধানীর উত্তরায় অবস্থিত সী শেল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এনামুল হক মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক জনাব ওয়াকিল আহমেদ অপু, জেনারেল ম্যানেজার ফেরদৌস ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী আর্শ্বাদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল হোসেন পলাশ। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় কোম্পানির বিগত সময়ের বিক্রয় কার্যক্রম, বাজার পরিস্থিতি, গ্রাহকসেবা, ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কৌশল ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক মোল্লা তাঁর বক্তব্যে বলেন, এনাম ফিড দেশের পোল্ট্রি শিল্পে গুণগত মানসম্পন্ন ফিড উৎপাদন ও সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। তিনি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় সততা, পেশাদারিত্ব, দলগত প্রচেষ্টা এবং গ্রাহককেন্দ্রিক সেবার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল কর্মকর্তা ও কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় পরিচালক জনাব ওয়াকিল আহমেদ অপু এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিক্রয় কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ, প্রশ্নোত্তর এবং আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।--- প্রেস বিজ্ঞপ্তি।